ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২১:১১:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

পৃথিবীর জনসংখ্যা এখন ৮০৯ কোটি 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০০ পিএম, ১ জানুয়ারি ২০২৫ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পৃথিবীর জনসংখ্যা ৮০৯ কোটিতে পৌঁছেছে ২০২৪ সাল শেষে। বিদায়ী বছরে ৭ কোটি ১০ লাখ শিশু জন্মগ্রহণ করেছে বিশ্বে।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো এ তথ্য জানিয়েছে। খবর এপির।

মার্কিন আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে বনবহুল দেশ ছিল ভারত। দেশটিতে জনসংখ্যা বর্তমানে ১৪১ কোটি। এরপরই রয়েছে চীন।

এছাড়াও বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে প্রায় ৪ দশমিক ২টি শিশুর জন্ম এবং ২টি শিশুর মৃত্যু হতে পারে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে নতুন বছরের জানুয়ারি মাসে প্রতি ৯ সেকেন্ডে ১টি শিশুর জন্ম এবং ৯ দশমিক ৪ সেকেন্ডে ১ জনের মৃত্যু হতে পারে। এছাড়া প্রতি ২৩ সেকেন্ডে একজন অভিবাসী নাগরিক হবেন যুক্তরাষ্ট্রের।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের তুলনায় ২০২৩ সালে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি ছিল। বিশ্বে সাড়ে সাত কোটি শিশু জন্মগ্রহণ করেছে ওই বছর।